দ. কোরিয়া থেকে সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৯, ০৯:৪৫আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৬:১৩

দক্ষিণ কোরিয়া থেকে ৪ হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানায়, দেশটিতে অবস্থান করা মার্কিন সেনাদের জন্য সহায়তা বৃদ্ধি না করলে তারা সেনাদের প্রত্যাহার করবে। স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দ. কোরিয়া থেকে সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণ কেরিয়ায় বর্তমানে ২৮ হাজার ৫০০ সেনা অবস্থান করছে। সেখানে যুক্তরাষ্ট্রের বার্ষিক ব্যয় ৫০০ কোটি ডলার। ২০১৯ অর্থবছরে জাতীয় প্রতিরক্ষা আইন অনুযায়ী সেখান থেকে ৩-৪ হাজার সেনা কমিয়ে ফেলার একটি প্রস্তাব কংগ্রেসে পাস হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, দক্ষিণ কোরিয়া যদি সহায়তার হার না বৃদ্ধি করে তবে তিনি সেনা প্রত্যাহার করে নেবেন।

ওয়াশিংটনের এক কূটনৈতিক সূত্র জানায়, আলোচনা সফল না হলে একটি ব্রিগেড প্রত্যাহার করে নেবেন ট্রাম্প। উত্তর কোরিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত স্টিফেন বিগান বলেন, দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রাখা প্রয়োজন। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া আমাদের অন্যতম সহযোগী। তার মানে এই না সবাই বিনামূল্যে সেবা পাবে।’ 

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম