লন্ডনে লাইসেন্স হারাচ্ছে উবার

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৯, ০৫:৪৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৫:৫০

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কার্যক্রম পরিচালনার লাইসেন্স হারাতে যাচ্ছে অ্যাপভিত্তিক পরিবহন প্রতিষ্ঠান উবার। সোমবার লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ টিএফএল (ট্রান্সপোর্ট ফর লন্ডন) জানিয়েছে, নিরাপত্তা ব্যর্থতার কারণে তাদের নতুন লাইসেন্স দেওয়া হবে না। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে প্রতিষ্ঠানটি। আর এই প্রক্রিয়া শেষ হওয়ার আগ তারা কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। লন্ডনে লাইসেন্স হারাচ্ছে উবার

নিরাপত্তা উদ্বেগের কারণে ২০১৭ সালের অক্টোবরে প্রাথমিকভাবে উবারের লাইসেন্স নবায়নে অস্বীকৃতি জানায় লন্ডন কর্তৃপক্ষ। পরে দুই দফায় তাদের সময় দেওয়া হয়। শেষবার বর্ধিত সময় শেষ হয়েছে সোমবার। এদিন লন্ডন কর্তৃপক্ষ বলেছে, প্রতিষ্ঠানটি লাইসেন্স ধারণের যোগ্য নয়।

বিশ্বব্যাপী উবারের শীর্ষ পাঁচ বাজারের একটি লন্ডন। শহরটিতে প্রতিষ্ঠানটির প্রায় ৪৫ হাজার চালক রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরসনে গত কয়েক মাসে প্রতিষ্ঠানটি বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনে। তবে তাতে সন্তুষ্ট নয় লন্ডন কর্তৃপক্ষ।

সোমবার লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ বলেছে, তারা উবারের ‘ব্যর্থতার ধরন’ শনাক্ত করেছে যা যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। এর মধ্যে রয়েছে অনিবন্ধিত চালকের ছবি অন্য উবার চালকের অ্যাকাউন্টে ব্যবহারের সুযোগ দেওয়া। এছাড়া বাতিল হয়ে যাওয়া চালক পরে আবারও উবার অ্যাকাউন্ট খুলে যাত্রী পরিবহন করেছে বলেও দেখতে পেয়েছে কর্তৃপক্ষ।

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ‘এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের পছন্দ নাও হতে পারে জানি কিন্তু তাদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। লন্ডনের বাসিন্দাদের নিরাপত্তার জন্যই নিয়ম বানানো হয়েছে’।

লন্ডন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ভুল আখ্যা দিয়েছে উবার। তাদের দাবি গত দুই মাসে প্রতিটি চালককেই নিরীক্ষা করা হয়েছে এবং উবার ব্যবহারের প্রক্রিয়া শক্তিশালী করা হয়েছে। লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে তারা।

বিবিসি’র খবরে বলা হয়েছে, উবারের আপিল শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এটি লন্ডনের রাস্তায় চলাচলের লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা সেই সিদ্ধান্ত দেবেন। এই সিদ্ধান্ত আসতে কয়েক সপ্তাহ বা মাস সময় লাগতে পারে। ফলে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অন্য কোনও সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত লন্ডনের রাস্তায় কার্যক্রম চালাতে পারবে উবার।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম