মার্কিন জাহাজ ও বিমান প্রবেশের অনুরোধ বাতিল চীনের

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৯, ২৩:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২৩:০২

হংকংয়ে চীনবিরোধী আন্দোলন সমর্থন করায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও বিমান হংকংয়ে প্রবেশ বাতিল করেছে বেইজিং। এছাড়া বেশ কয়েকটি মার্কিন মানবাধিকার সংস্থার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মার্কিন জাহাজ ও বিমান প্রবেশের অনুরোধ বাতিল চীনের

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিলে স্বাক্ষর করেছেন যা হংকংয়ে চলমান চীনবিরোধী আন্দোলনে গণতন্ত্রীপন্থী বিক্ষোভকারীদেন সমর্থন দেবে। দ্য হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি নামের ওই আইনে বলা হয়, হংকংয়ের স্বায়ত্বশাসন কি বিশেষ মর্যাদা পাওয়ার যোগ্য কি না তা খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, চীন ও হংকংয়ের নাগরিকদের কথা ভেবে এই আইন করেছেন। তবে আইন প্রণয়ণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ক্ষুব্ধ বেইজিং ঘোষণা দেয়, ‘কঠোর পাল্টা পদক্ষেপ’ গ্রহণ করা হবে।

সপ্তাহখানেক পর চীনের পাল্টা পদক্ষেপের ঘোষণা এলো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে জাহাজ ও বিমান প্রবেশের সকল আবেদন বাতিল করেছে তারা। এছাড়া আরও কঠোর পদক্ষেপ আসতে পারে বরেও জানায় তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই তারা যেন নিজেদের ভুল শুধরে আর আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। হংকংয়ের স্থিতিশীলতা ও চীনের সার্বভৌমত্ব রক্ষায় বেইজিং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেবে। 

চীনের এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউসি, দ্য ন্যাশনাল এনডোমেন্ট ফর ডেমোক্রেসি, দ্য ন্যশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট।  

চীনের দাবি, হংকংয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে এই সংগঠনগুলোরও ভুমিকা আছে।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম