বুরুন্ডিতে ভূমিধসে ৩৮ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৯, ১০:২৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪২
image

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভূমিধসে অন্তত ৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়াও নিখোঁজ রয়েছে ১০ জন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির সিবিতোক প্রদেশের ভূমিধসে হতাহত হয় তারা।

বুরুন্ডিতে ভূমিধসে ৩৮ জনের প্রাণহানি

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টি আর সিবিতোকের ভূমিধসে হতাহত হয়েছে বেশ কয়েকজন। রুয়ান্ডার সীমান্তবর্তী নায়েমপুন্ডু, জিকোমেরো ও রুকোম্বে এলাকায় এসব ভূমিধস হয়। সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এসব অঞ্চলের বাড়িঘর ও ফসলের প্রচুর ক্ষতি হয়েছে।

প্রাদেশিক পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নায়েমপুন্ডুতে ২২ জন, রুকোম্বে ১৩ জন আর জিকোমেরোতে তিনজন প্রাণ হারায়।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘রাতে যখন প্রায় সবাই বাড়িতে ছিলেন, এ সময় তিনটি পাহাড়ে ভূমিধস হয়। আর এতে সবকিছু মাটিচাপা পড়ে।’

স্থানীয় সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘মরদেহগুলো উদ্ধারে এখন খননকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা।’

/এইচকে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম