অবশেষে বিবিসির অনুষ্ঠানে যাচ্ছেন জনসন

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১৭

অবশষে বিবিসির অ্যান্ড্রু নিলের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত বৃহস্পতিবার অ্যান্ড্রু নিল বরিসকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী তার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন।

অবশেষে বিবিসির অনুষ্ঠানে যাচ্ছেন জনসন

সম্প্রতি বিবিসির পক্ষ অ্যান্ড্রু নিলের রাজনীতি বিষয়ক অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। করবিনসহ অন্যান্য নেতা সময় দিলেও বারবার সময় পেছাচ্ছিলেন জনসন। পরে বিবিসি থেকে জানানো হয়, অ্যান্ড্রু নিলের অনুষ্ঠানে অংশ না নিলে বিবিসির আর কোনও অনুষ্ঠানে জনসনকে কথা বলতে দেওয়া হবে না।

এরপর বৃহস্পতিবার নিল বলেন, এখনও খুব বেশি দেরী হয়নি। আমরা সাক্ষাতকার নিতে প্রস্তুত। এখন বরিস জনসন কি বলেন তার অপেক্ষায় রয়েছি।

জবাবে বরিস জনসন বলেন, তিনি অনেক সাক্ষাতকারই দিয়েছেন। আরেকটা দিতেই পারেন।       

রুপার্ট মারডকের সানডে টাইমেসের সাবেক সম্পাদক অ্যান্ড্রু নিল এখন সাপ্তাহিক স্পেকটেটর ম্যাগাজিনের স্বত্তাধিকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এই পত্রিকাতে এক সময় সম্পাদক হিসেবে কাজ করতেন বরিস জনসন। রাজনীতিবিদরা প্রায়ই তার অনুষ্ঠানে গিয়ে তোপের মুখে পড়েন।

এর আগে বরিস জনসন আমন্ত্রণ প্রত্যাখ্যানের পর বিবিসি জানিয়েছিল, নির্বাচনি নীতিমালা অনুযায়ী সব দলকেই আমাদের অনুষ্ঠানে আসতে হবে। আমরা এখনও অ্যান্ড্রু নিলের অনুষ্ঠানে আসার জন্য বরিস জনসনকে আহ্বান জানাই। সবাই যেমন রাজি হয়েছে আশা করি তিনিও আসবেন।

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি