বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৯, ১৩:২২ আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৩:২৭
image

বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পেল ফিনল্যান্ড। রবিবার সোশ্যাল ডেমোক্র্যাট দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী সানা মেরিন। এর আগে তিনি দেশটির পরিবহনমন্ত্রী ছিলেন। কেবল ফিনল্যান্ড নয়, গোটা বিশ্বই এর আগে এতো কম বয়সী প্রধানমন্ত্রী পায়নি।

বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা

গত মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যান্তি রিনে। এর পর রবিবার দলীয় নেতাদের ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। রবিবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, ‘পুনরায় আস্থা অর্জনে আমাদের একত্রে অনেক কাজ করতে হবে।’

বয়স নিয়ে এক প্রশ্নের জবাবে সানা সাংবাদিকদের বলেন, ‘আমি আমার বয়স বা লিঙ্গ সম্পর্কে কখনও ভাবিনি, রাজনীতিতে যে কারণে এসেছি সেই বিষয়গুলোর কথা ভাবি, যার জন্য আমরা ভোটারদের আস্থা অর্জন করেছি।’

ফিনল্যান্ডের সর্ববৃহৎ পত্রিকা 'হেলসিংইন সানোমাত ও ইলটা সানোমাত ট্যাবলয়েড' বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে সানা মেরিনের দায়িত্ব নেওয়ার খবর প্রকাশ করেছে।

সানার বাইরে কমবয়সী প্রধানমন্ত্রীদের মধ্যে আছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডেন (৩৯), ইউক্রেনের ওলেসি হংচারুক (৩৫) এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (৩৫)।

/বিএ/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের
জেলেনস্কির প্রত্যাখ্যান, পুতিনের সঙ্গে ট্রাম্পের ডিজেল চুক্তি
স্ক্রিন ছেড়ে আবার কলম-কাগজে ফিরলো যুক্তরাজ্যের বিখ্যাত স্কুল
সর্বশেষ খবর
প্রকাশ্যে নানা পাটেকরের ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেলো
প্রকাশ্যে নানা পাটেকরের ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেলো
তাসকিনকে পেছনে ফেলে বাংলাদেশের দ্রুততম পেসার এখন হাসান
তাসকিনকে পেছনে ফেলে বাংলাদেশের দ্রুততম পেসার এখন হাসান
নিয়োগ, কোচিং, ভর্তি: বারবার কেন আলোচনায় আইডিয়াল স্কুল
নিয়োগ, কোচিং, ভর্তি: বারবার কেন আলোচনায় আইডিয়াল স্কুল
আজ বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি হবে?
আজ বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট