এবার জাপানি প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:২১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:২৬

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের জেরে পূর্ব নির্ধারিত ভারত সফর স্থগিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আগামী সপ্তাহে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গৌহাটিতে যাওয়ার কথা ছিল তার। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসামে সৃষ্ট অচলাবস্থার কারণে জাপানি প্রধানমন্ত্রী তার সফর স্থগিত করেছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। সংশোধিত আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চল। আসামসহ ত্রিপুরা ও মেঘালয়ে শরণার্থীদের অবৈধ অভিবাসীর স্বীকৃতি বাতিল ও এই অঞ্চলকে ওই আইনের আওতামুক্ত করার দাবিতে বিক্ষোভ করছে তারা।

শুক্রবার জাপানের সংবাদমাধ্যম থেকে আভাস পাওয়া যায়, গত কয়েকদিনে সহিংস বিক্ষোভের জেরে আসামে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় পর অ্যাবে ভারত সফর স্থগিত করতে পারেন। পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার জানান, উভয় পক্ষের সম্মতিতে জাপানি প্রধানমন্ত্রীর সফর স্থগিত হয়েছে। ‘পারস্পারিক সুবিধাজনক সময়ে’ তিনি ভারতে আসবেন। সরকার ওই সম্মেলনের ভেন্যু পরিবর্তনের চিন্তা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এ ব্যাপারে বলার এখতিয়ার নাই। ফলে সর্বশেষ তথ্য জানাতে পারছি না’।

আসামে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে তিন জন নিহত হওয়ার পর বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশের দুই প্রভাবশালী মন্ত্রীর সফর বাতিলের পর আসামে জাপানের প্রধানমন্ত্রীর সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

অ্যাবে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে তিন দিনের সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম