হিজবুল সদস্যদের সঙ্গে জঙ্গি দমনে পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আটক

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ০৮:৪১আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৬:৪২

জম্মু ও কাশ্মির পুলিশের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পদক পাওয়া ওই কর্মকর্তার সঙ্গে আটক হয়েছেন কাশ্মিরের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের দুই সদস্য। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লি যাওয়ার পথে শ্রীনগর-জম্মু মহাসড়কের একটি যানবাহন থেকে তাদের আটক করা হয়েছে। হিজবুল সদস্যদের সঙ্গে জঙ্গি দমনে পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আটক

শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ডিএসপি পদমর্যাদার কর্মকর্তা দেবিন্দর সিংয়ের সঙ্গে আটক হওয়ার মধ্যে রয়েছেন ভারতে নিষিদ্ধ ঘোষিত হিজবুল মুজাহিদিনের সদস্য নাভিদ বাবু। বাবুর বিরুদ্ধে গত বছরের অক্টোবর ও নভেম্বরে দক্ষিণ কাশ্মিরে ১১ জন শ্রমিক হত্যার অভিযোগ রয়েছে। এসব শ্রমিকেরা কাশ্মিরের বাসিন্দা নন।  আগস্টে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানকার আপেল শিল্পকে লক্ষ্য করে ওই ধারাবাহিক হত্যাকান্ড চালানো হয়।

ভারতের পুলিশ জানিয়েছে, নাভিদ বাবুর গতিবিধির ওপর রাখছিলেন তারা। নিজের ভাইকে ফোন করার পর তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে গাড়ি থামিয়ে আটক করা হয় হিজবুল মুজাহিদিনের সদস্য নাভিদ বাবুকে। তিনি নিজেও আগে পুলিশের বিশেষ কর্মকর্তা ছিলেন। তার সঙ্গে আটক হয় সহযোগী আসিফ এবং ডিএসপি দেবিন্দর সিং। গত বছরের ১৫ আগস্ট সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পান দেবিন্দর।

দেবিন্দর ও নাভিদ বাবুকে আটকের পর তাদের দেওয়া তথ্যে শ্রীনগর ও দক্ষিণ কাশ্মিরে একাধিক অভিযান চালানোর দাবি করেছে পুলিশ। তাদের দাবি এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

দেবিন্দর সিংয়ের বাড়ি শ্রীনগরের বাদামি বাগ ক্যান্টনমেন্ট থেকে একটি একে-৪৭ রাইফেল ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়া নাভিদের স্বীকারোক্তি অনুযায়ী আরও একটি একে রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

ভারতীয় পুলিশ জানিয়েছে, পুলিশ কর্মকর্তার সহায়তায় হিজবুল মুজাহিদিন সদস্যরা কেন দিল্লি যেতে চেয়েছিল তা অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, চারদিনের ছুটির আবেদন করা দেবিন্দর সিং শনিবার থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

২০১৩ সালে ভারতের পার্লামেন্ট ভবনে হামলায় অভিযুক্ত আফজাল গুরুর এক চিঠি প্রকাশ হয়ে পড়লে দেবিন্দর সিংয়ের নাম আলোচনায় আসে। ওই চিঠিতে দাবি করা হয় দিল্লিতে তার থাকার ব্যবস্থা করেছিলেন দেবিন্দর।

/জেজে/বিএ/
সম্পর্কিত
৭১১ কোটি রুপিতে আস্ত টাওয়ার কেনা কে এই দীনেশ
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
সর্বশেষ খবর
দুই পৃথক চুক্তিতে বিমানের বহরে আসছে ২৫ বোয়িং
দুই পৃথক চুক্তিতে বিমানের বহরে আসছে ২৫ বোয়িং
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত