যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ লিবিয়ার দুই পক্ষ

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২০, ০৮:৪৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৮:৫৩

লিবিয়ায় যুদ্ধরত দুই পক্ষ নিঃশর্ত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হয়েছে। জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যমতের সরকার (জিএনএ) একটি খসড়া যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেও খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) তা বিবেচনার জন্য আরও সময় চেয়েছেন।  সোমবার রাশিয়ায় দুই পক্ষের আলোচনা রাতের মতো স্থগিত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ লিবিয়ার দুই পক্ষ

সম্পতি ইস্তানবুলে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লিবিয়ার দুই পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানান। ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত সরকার এই আহ্বানকে স্বাগত জানায়। পরে হাফতার বাহিনী ওই আহ্বান মেনে নিয়ে রাশিয়ায় লিবিয়ার সরকারের সঙ্গে আলোচনায় বসে।  এতে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া নিয়ে আলোচনা হয়।

সোমবারের আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ বলেন, ‘তারা (হাফতার বাহিনী) খসড়াটি ইতিবাচকভাবে নিয়েছে। আর বিবেচনার জন্য আগামী কাল সকাল পর্যন্ত অতিরিক্ত সময় চেয়েছে’। তিনি বলেন, ‘আশা করছি তারা ইতিবাচক সিদ্ধান্ত নেবে। রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা সহযোগিতা অব্যাহত রাখবে’।

প্রসঙ্গত,  রাজধানী লিবিয়ার দখল নিতে জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে গত বছরের এপ্রিল থেকে অভিযান শুরু করেছে হাফতারের বাহিনী। জাতিসংঘের হিসেবে এই অভিযানে অন্তত এক হাজার মানুষ নিহত ও অপর অন্তত ৫ হাজার আহত হয়েছে। 

/জেজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের পরিবহন খাতে রাশিয়ার হামলায় নিহত ২
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
সর্বশেষ খবর
দুই পৃথক চুক্তিতে বিমানের বহরে আসছে ২৫ বোয়িং
দুই পৃথক চুক্তিতে বিমানের বহরে আসছে ২৫ বোয়িং
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত