ইয়েমেনের সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা, নিহত ৬০

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ১০:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১১:৫৫

ইয়েমেনের মারিব শহরের একটি সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। শনিবারের এই হামলায় ৬০ জন সামরিক কর্মকর্তা নিহত ও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন। ইয়েমেনের সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা, নিহত ৬০

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেনযুদ্ধকে আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়।

সৌদি আরবের আল আকবরিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, শনিবার ইয়েমেনের সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করেনি হুথি বিদ্রোহীরা।

প্রসঙ্গত, রাজধানী সানাসহ ইয়েমেনের বড় শহরগুলোর নিয়ন্ত্রণ রয়েছে হুথি বিদ্রোহীদের কাছে। তাদের দাবি ইরানের পুতুল হয়ে নয় বরং একটি দুর্নীতিবাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে তারা।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান