নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২০, ১৭:৪১আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৮:১৯

বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন আনেজ আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এই ঘোষণা দিয়েছেন তিনি।  বলিভিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট জেনিন আনেজ

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগে ব্যাপক বিক্ষোভের মুখে নভেম্বরে পদত্যাগ করেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। পদত্যাগের পর মোরালেস দেশ ছাড়লে সংবিধানিক ধারায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাবেক সিনেটর জেনিন আনেজ।

৫২ বছর বয়সী আনেজ এক সময় টিভি উপস্থাপক ও আইনজীবী হিসেবে কাজ করেছেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে মোরালেস সরকারের সবচেয়ে বলিষ্ঠ সমালোচকে পরিণত হন।

চলতি মাসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিন আনেজ বলেন, মোরালেস বিরোধীদের ঐক্যবদ্ধ করাতেই গুরুত্ব দিতে চান তিনি। নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে দলের প্রচারণার নেতৃত্ব দেবেন।

গত ১০ নভেম্বর পদত্যাগের পর বর্তমানে আজেন্টিনায় বসবাস করছেন মোরালেস। তার দাবি অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম