ভারতের প্রজাতন্ত্র দিবসে যুক্তরাষ্ট্রের ৩০ শহরে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ১১:৫৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৫:২২

ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে দেশটির সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে বিক্ষোভ হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) এসব বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। সিএএ বিরোধী প্লাকার্ড নিয়ে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও স্লোগান দেয়। নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) প্রত্যাহারের দাবি জানায় তারা। ভারতের প্রজাতন্ত্র দিবসে যুক্তরাষ্ট্রের ৩০ শহরে বিক্ষোভ

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিত করতে গত বছরের ডিসেম্বরে আইন সংশোধন করেছে ভারত। আইনটিকে মুসলিমবিরোধী ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে ভারত জুড়ে তীব্র প্রতিবাদ চলছে। তবে কোনওভাবেই আইন প্রত্যাহার করা হবে না জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, শিকাগো, হাউসট, আটলান্টা, সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট এবং ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়রা। এসব বিক্ষোভে উচ্চারিত হয় ‘ভারত মায়ের জয়,’ ‘হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাই’ স্লোগান। 

সবচেয়ে বড় বিক্ষোভ হয় শিকাগো শহরে। সেখানে কয়েক মাইল দীর্ঘ মানবন্ধনে যোগ দেয় বিক্ষোভকারীরা। ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছের একটিন পার্কে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তির কাছে সমবেত হয়ে প্রায় পাঁচশো ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিলে যোগ দেয়।

সদ্য গঠিত স্টপ জেনোসাইড নামে একটি জোট যুক্তরাষ্ট্রে সিএএ বিরোধী বিক্ষোভের আয়োজন করে। এই জোটে রয়েছে ভারতীয়-আমেরিকান মুসলিম কাউন্সিল, ইকুইটি ল্যাবস, ব্লাক লাইভস ম্যাটারস, জিউস ভয়েব ফর পিস, হিন্দুস ফর হিউম্যান রাইটসের মতো সংগঠন রয়েছে।

ওয়াশিংটনের বিক্ষোভে ম্যাগসাসাই পুরস্কার জয়ী সন্দিপ পান্ডে বলেন, ‘ভারতে সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভে সরকারের নৃশংস অভিযানের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বিপুল সংখ্যক নারীকে রাস্তায় নেমে সরকারের সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট এজেন্ডার প্রতিবাদ করতে হচ্ছে’। তিনি বলেন, এতে আশা দেখতে পারছি সাধারণ মানুষেরাই শেষ পর্যন্ত গণতন্ত্র ও সংবিধান রক্ষা করবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের