ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনার কড়া সমালোচনা এরদোয়ানের

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ২০:১১আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:৫৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, ট্রাম্পের এই পরিকল্পনা ‘একদমই অগ্রহণযোগ্য’।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনার কড়া সমালোচনা এরদোয়ানের মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল ঘেঁষা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করা হয়। ট্রাম্পের কথিত এই ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে এটি মোকাবিলার উপায় নিয়ে আলোচনার জন্য আরব লিগের একটি বিশেষ অধিবেশন চায় ফিলিস্তিন। আরব লিগও বিশেষ বৈঠকে বসে এই পরিকল্পনার সমালোচনা করে।

এরদোয়ান বলেন, জেরুজালেম মুসলিমদের জন্য পবিত্র স্থান। জেরুজালেম ইসরায়েলকে দিয়ে দেওয়ার পরিকল্পনা মেনে নেওয়া যায় না। এই পরিকল্পনা ফিলিস্তিনিদের অধিকার থেকে বঞ্চিত করে এবং ইসরায়েলের অবৈধ বসতিকে বৈধতা দেয়।

ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। এছাড়া ইসরায়েলি দখলদারিত্বের ফলে শরণার্থীতে পরিণত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার অস্বীকার করা হয়েছে। জর্দান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে; যে রাষ্ট্রের নিজস্ব কোনও সেনাবাহিনী থাকবে না।

 

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি