ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৮

রবিবার দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগীকে শনাক্ত করেছে ভারত। এর তিন দিন আগে একই রাজ্যে দেশটির প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত

গত ৩০ জানুয়ারি কেরালার এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। আক্রান্ত ব্যক্তি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রবিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘নোবেল করোনা ভাইরাস আক্রান্ত দ্বিতীয় রোগী কেরালায় শনাক্ত হয়েছে। এই রোগীর চীন ভ্রমণের ইতিহাস রয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার এক পর্যায়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এরইমধ্যে চীনের সব প্রদেশ ও বিশ্বের অন্তত ২৫টি দেশসহ দুইটি অঞ্চলে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে প্রথমবারের মতো ফিলিপাইনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান