আসাদ বাহিনীর ওপর যেকোনও স্থানে হামলার হুঁশিয়ারি এরদোয়ানের

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৫

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর ওপর যেকোনও স্থানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ইদলিবে তুর্কি সেনাদের ওপর আসাদ বাহিনীর হামলার পর বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রজব তাইয়্যেব এরদোয়ান

পার্লামেন্টে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, তুরস্কের আর একজন সেনাও যদি আক্রান্ত হয় তাহলে আসাদ বাহিনীর ওপর হামলা চালাবে আঙ্কারা। যেকোনও মূল্যে স্থল কিংবা আকাশপথে; যেকোনও স্থানে এ হামলা চালানো হবে।

তিনি বলেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ আসাদ বাহিনীকে ইদলিবের তুর্কি পর্যবেক্ষণ চৌকির বাইরে সরিয়ে দিতে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ।

ইদলিবের আকাশপথ বেশ কয়েক বছর ধরে নিয়ন্ত্রণ করছে আসাদের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়া। তবে এ মাসে আসাদ বাহিনী ১৩ তুর্কি সেনাকে হত্যার পর পাল্টা জবাব হিসেবে সিরিয়ার শতাধিক স্থাপনায় হামলা চালায় তুরস্ক। পাল্টা আঘাত অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন এরদোয়ান। এ নিয়ে মস্কোর সঙ্গেও আঙ্কারার সম্পর্কে টানাপড়েন তৈরি হয়।

মঙ্গলবার আঙ্কারায় ক্ষমতাসীন দল একে পার্টির সমাবেশেও এ নিয়ে কথা বলেন এরদোয়ান। এদিন তিনি বলেন, তুর্কি সেনাদের ওপর হামলার জন্য আসাদ বাহিনীকে চড়ামূল্য দিতে হবে।

এরদোয়ান বলেছেন, সিরীয় পক্ষকে আমরা সর্বোচ্চ পর্যায়ের প্রয়োজনীয় জবাব দিয়েছি। বিশেষ করে ইদলিবে তাদের যা পাওয়া উচিত আমরা সেটিই দিয়েছি। কিন্তু এটিই যথেষ্ট নয়। এটা অব্যাহত থাকবে। তারা যত আমাদের সেনাদের ওপর হামলা করবে তত চড়ামূল্য দিতে হবে। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের