‘সৌদি আরবের সবাই ভেরি সুইট’

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৩
image

সৌদি আরবের সবাই খুবই সুন্দর (ভেরি সুইট) ও বন্ধুসুলভ; মন্তব্য করেছেন নন্দিত মার্কিন অভিনেত্রী প্যারিস হিলটন। প্রথমবারের মতো সেই দেশ সফরে গিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওই সংগীতশিল্পী বলেছেন, ‘আমি সেখানে খুবই চমৎকার একটা সময় কাটিয়েছি। মানুষগুলোও খুব চমৎকার ও আকর্ষণীয়।’

মার্কিন অভিনেত্রী প্যারিস হিলটন

উল্লেখ্য, ইনস্টাগ্রামে প্যারিস হুইটনি হিলটনের এক কোটি ১০ লাখ এবং টুইটারে এক কোটি ৭০ লাখ ফলোয়ার রয়েছে। বর্তমানে তিনি মিলকেন ইনস্টিটিউটের ২০২০ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সম্মেলনে অংশ নিতে সৌদি আরবে অবস্থান করছেন।

মার্কিন অভিনেত্রী বলেছেন, ‘মধ্যপ্রাচ্য সত্যিকার অর্থে একটি জাদুকরি অঞ্চল। এখানে প্রচুর হোটেল, বিপণি বিতান ও ব্যবসায়িক সুযোগ সুবিধা রয়েছে।’

চলতি বছরের শেষ দিকে এক্সপো ২০২০ এর আয়োজক হবে দুবাইতে। এতে হিলটনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি নিজেও উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছন। জানিয়েছেন, ‘দুবাই খুবই রোমাঞ্চকর একটি জায়গা। এখানে মজাদার দৃশ্যপট রয়েছে। লোকজন স্কাই ডাইভিং করছেন। এছাড়া দুবাই শপিং মল তো রয়েছেই।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের