জননিরাপত্তা আইনে এবার আটক হলেন কাশ্মিরি নেতা শাহ ফয়সাল

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩২

কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্তের কঠোর সমালোচক হয়ে ওঠা শাহ ফয়সালকে গত বছরের আগস্টে শাহ ফয়সালকে আটক করা হয়। এবার এই কাশ্মিরি নেতাকে বিতর্কিত জন নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এই আইনে বিনা বিচারে তিন মাস পর্যন্ত আটক রাখা যায় আবার একাধিকবার আটকের মেয়াদ বাড়ানোরও সুযোগ রয়েছে। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

কাশ্মিরি নেতা শাহ ফয়সাল

২০১০ সালে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন শাহ ফয়সাল। গত বছর রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। ওই বছরের ৫ আগস্ট কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পর ১৪ আগস্ট দিল্লি বিমানবন্দর থেকে তাকে আটক করে কাশ্মিরে ফেরত পাঠানো হয়। বর্তমানে সেখানেই আটক রয়েছেন তিনি।

শনিবার শাহ ফয়সালকে জন নিরাপত্তা আইনে গ্রেফতারের কথা জানায় এনডিটিভি। এর আগে বিতর্কিত এই আইনে গ্রেফতার হয়েছেন কাশ্মিরের সাবেক তিন মুখ্যমন্ত্রী-ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। এছাড়াও এই আইনে আটক রয়েছেন আলী মোহাম্মদ সাগর, নাইম আখতার, সারতাজ মাদানি এবং হিলাল লোনের মতো কাশ্মিরি নেতারা।

বিতর্কিত ওই আইনে নতুন করে আটক হওয়া শাহ ফয়সালের দেশত্যাগের ওপর গত বছরের ১২ আগস্ট নিষেধাজ্ঞা জারি করে ভারতের গোয়েন্দা সংস্থা। ১৪ আগস্ট গ্রেফতারের পর শাহ ফয়সাল জানান যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ে নিজের পড়াশোনা শেষ করতে যাচ্ছিলেন তিনি। তবে সরকারের তরফে জানানো হয়, পর্যটন ভিসায় যেতে চেয়েছিলেন তিনি, শিক্ষার্থী ভিসায় নয়।    

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের