ফেসবুকে আমিই সবথেকে জনপ্রিয়, মোদি দ্বিতীয়: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৯
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয়তার দিক দিয়ে তিনি শীর্ষস্থানে রয়েছেন। তার মতে, জনপ্রিয়তায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এই দাবি করেন ট্রাম্প।

ফেসবুকে আমিই সবথেকে জনপ্রিয়, মোদি দ্বিতীয়: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘সম্প্রতি মার্ক জাকারবার্গ (ফেসবুকের প্রতিষ্ঠাতা) বলেছেন, জনপ্রিয়তায় ফেসবুকে আমি প্রথম স্থানে আছি  আর দ্বিতীয় স্থানে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা আমার জন্য বড় সম্মানের।’ আরেক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারত গণতন্ত্র ও বহুত্ববাদের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। এ দুই জাতির বন্ধুত্ব সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে।’

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারতে সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই সফরে গুজরাটে ভারতের সবচেয়ে বড় মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন তিনি।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম