করোনা ভাইরাসে এশিয়ার বাইরে প্রথম ব্যক্তির মৃত্যু ফ্রান্সে

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৮
image

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  ফ্রান্সে শনিবার ৮০ বছর বয়সী এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ওই চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। করোনায় আক্রান্ত হয়ে এশিয়ার বাইরে এই প্রথম কোনও ব্যক্তির মৃত্যু হলো।

করোনা ভাইরাসে এশিয়ার বাইরে প্রথম ব্যক্তির মৃত্যু ফ্রান্সে

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে ডব্লিউএইচও। এখন পর্যন্ত অন্তত ২৮টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস। চীনের সরকারি হিসাবে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫১৯ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৬৬ হাজারেরও বেশি মানুষ।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক চীনা পর্যটকের মৃত্যুর বিষয়টি ফরাসি বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আগনেস বুজিন। তিনি বলেন, ‘গত ১৬ জানুয়ারি ওই পর্যটক চীনের হুবেই প্রদেশ থেকে ফ্রান্সে আসেন। পরে ২৫ জানুয়ারি তাকে প্যারিসের একটি হাসাপাতালের কোয়ারেনটাইনে (চিকিৎসার জন্য পৃথক ও নির্জন স্থান) চিকিৎসার জন্য পাঠানো হয়।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাইরে এটিই করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। এর আগে চীনের মূল খণ্ডের বাইরে ফিলিপাইন, হংকং ও জাপানে তিনজন মারা গেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। ভাইরাসটি যাতে ছড়িয়ে না যায়, সেজন্য হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে চীন। ওই অঞ্চলের সঙ্গে চীনসহ বাইরের দুনিয়ার সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

/এইচকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান