অস্ট্রেলিয়ায় দুই প্লেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৫

 

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের আকাশে দুই প্লেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্লেন দুটি বিধ্বস্ত হয়েছে, প্রাণ গেছে চার জনের। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

অস্ট্রেলিয়ায় দুই প্লেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

এবিসি নিউজ জানিয়েছে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে প্লেন দুটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী বাহিনী। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত একটি প্লেন ছিল মেলবোর্নের প্রতিষ্ঠান মুরাব্বিন এভিয়েশন সার্ভিসেসের এবং আরেকটি ছিল বিচক্রাফট ট্রাভেল এয়ারের। দুটি প্লেনেরই আকাশে ওড়ার অনুমোদন ছিল।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট প্লেন দুটিতে দুজন করে আরোহী ছিলেন। ম্যাঙ্গালোর শহরের অদূরে একটি অস্ত্রাগারের পাশে ‘সশস্ত্র বাহিনীর বিস্ফোরক জোন’ বলে পরিচিতি এলাকার আকাশে ওই দুর্ঘটনা ঘটেছে। তবে কী কারণে এমনটি ঘটেছে, তার বিস্তারিত এখনো জানা যায়নি।

পুলিশ ইনস্পেক্টর পিটার কজার জানিয়েছেন, একটি বিমান ম্যাঙ্গালোর থেকে উড্ডয়ন করে। একজন শিক্ষানবিশ পাইলট এটি চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন এক ইনস্ট্রাক্টর। আরেকটি বিমান অন্য এক বিমানবন্দর থেকে ছাড়ে।

পিটার কজার বলেছেন, ‘আমরা নিশ্চিত না বিমান দুইটি কেন একই অঞ্চলে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ আকাশে সংঘর্ষে পড়ে। একটি বিমান সংঘর্ষের পরই বিধ্বস্ত হয়ে পড়ে এবং অন্যটি কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয়।’

/বিএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি