ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩০
image

মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সে দেশের সংবাদমাধ্যম পার্সটুডের খবর থেকে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় নির্বাচনি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়।

লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ইরানি নারীরা

ইরানে এবারের নির্বাচনে মোট সাত হাজার ১৫৭জন প্রার্থী ২৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৈধ ভোটার পাঁচ কোটি ৭৯ লাখ ১৮ হাজার। এদের ভোট দেওয়ার জন্য সারাদেশে মোট ৫৫ হাজার নির্বাচনি কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  বিজয়ী প্রার্থীকে প্রদত্ত ভোটের শতকরা অন্তত ২০ ভাগ ভোট পেতে হবে। তারা চার বছরের জন্য আইনপ্রণেতা হিসেবে কাজ করবেন।

বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়- ইরানের জনগণ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

ইরানের নির্বাচনি আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ২৪ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হয়। পার্লামেন্ট নির্বাচনের কার্যক্রম আরও আগে শুরু হলেও গত ১৩ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেন এবং ২০ ফেব্রুয়ারি সকালে সে প্রচারণা শেষ হয়। আনুষ্ঠানিক প্রচার ও জনসমর্থন আদায়ের জন্য আট দিন সময় পেয়েছেন প্রার্থীরা।

/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম