মেলানিয়ার স্কুল পরিদর্শনের কর্মসূচি থেকে বাদ পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ভারত সফরে তার সঙ্গে থাকবেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। দিল্লির একটি সরকারি স্কুলে ‘আনন্দময় ক্লাস’ পরিদর্শন করবেন মার্কিন ফার্স্ট লেডি। তবে ওই অনুষ্ঠানের শিডিউল থেকে বাদ পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মনিশ সিসোদা। রাজ্যের ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (এএপি) অভিযোগ, কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই অনুষ্ঠান থেকে তাদের বাদ দিয়েছে। মেলানিয়ার স্কুল পরিদর্শনের কর্মসূচি থেকে বাদ পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী

১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ২৪ ফেব্রুয়ারি ভারত পৌঁছাবেন ট্রাম্প। ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ২৫ ফেব্রুয়ারি ব্যস্ত সময় কাটাবেন। ওই দিন বেশ কয়েকটি বৈঠক ও প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং বেশ কিছু চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

২৫ ফেব্রুয়ারি বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ দিল্লির সরকারি স্কুল পরিদর্শনের কথা রয়েছে মেলানিয়া ট্রাম্পের। ঘণ্টাব্যাপী এই পরিদর্শনে স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর কথা রয়েছে তার। আগের পরিকল্পনা অনুযায়ী সেখানে তাকে স্বাগত জানানোর কথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদার। আম আদমি পার্টির অভিযোগ, ইতোমধ্যেই দিল্লির দুই শীর্ষ নেতাকে ওই অনুষ্ঠান থেকে বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
দুই বছর আগে আনন্দময় কারিকুলাম পরিবর্তন করে স্কুল শিক্ষার্থীদের ওপর থেকে চাপ কমানোর পরিকল্পনার প্রবর্তন করেন মনিশ সিসোদা।  ওই কারিকুলামে শিক্ষার্থীদের ৪০ মিনিট মেডিটেশন ও ক্লাস বহির্ভুত কর্মকাণ্ড রয়েছে। শনিবার নিজের সংসদীয় আসনের স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের পর মনিশ সিসোদা বলেন, ‘আমরা তাদের (মার্কিন দূতাবাস) কাছ থেকে একটি অনুরোধ পেয়েছি। আমরা তাদের বলেছি, তারা আসতে চাইলে স্বাগত জানানো হবে। কিন্তু স্কুল সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না’।

আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন সেই সময়ে নিজের মতো করে স্কুল সফর করবেন মার্কিন ফার্স্ট লেডি।

/জেজে/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম