করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২০, ২১:৩৪আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:৩৭

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডিউটন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ডিউটন জানান, তার শরীরের তাপমাত্রা বেড়েছে এবং গলা ব্যাথা রয়েছে। শুক্রবার তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডিউটন

অস্ট্রেলিয়ায় বর্তমানে ১৫৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কসও রয়েছেন। স্ত্রী রিটা উইলসনকে সঙ্গে নিয়ে হ্যাঙ্কস অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ে গিয়ে ওই ভাইরাসে আক্রান্ত হন।

শুক্রবার সকালে কুইন্সল্যান্ড থেকে এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডিউটন বলেন, ‘আজ সকালে আমি গলা ব্যাথা ও জ্বর নিয়ে ঘুম থেকে উঠি’। এরপর স্থানীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তারাই তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের