করোনায় আক্রান্ত ইরানি সেনা কমান্ডারের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০২০, ১৬:০২আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৬:০৪

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইরানের প্রভাবশালী এক সেনা কমান্ডার। আইআরজিসি মুখপাত্র রামিজান শরিফ জানিয়েছেন, শুক্রবার ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর (আইআরজিসি) সিনিয়র কমান্ডার নাসের শাবানির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় তাদের বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যু হলো। ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ১৯৮২ সালে ইরাক-ইরান যুদ্ধের সময় ক্যারিয়ার শুরু করেন নাসের শাবানি। আইআরজিসি কমান্ডার নাসের শাবানি

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতোমধ্যে ১৪৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ইরানে। দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছে আর মারা গেছে ৫১৪ জন। তাদের মধ্যে সরকারি কর্মকর্তা ১৩ জন। ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৩ হাজার ৫২৯ জন।

করোনা ভাইরাসের সংক্রমণে মারা যাওয়া আইআরজিসি কমান্ডার নাসের শাবানি বর্হিবিশ্বে আলোচনায় আসেন ২০১৮ সালে। ওই বছর বাব আল মনিদেব উপত্যকায় দুটি সৌদি ট্যাংকারে হামলার পর তিনি স্বীকার করে নেন যে, তেহরানের নির্দেশে হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম