রানি এলিজাবেথের সব কর্মসূচি বাতিল

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৮ মার্চ ২০২০, ২২:৪৩আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৪:৪১

আগামী কয়েক মাসের সব কর্মসূচি বাতিল করেছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস ছেড়ে উইন্ডসর ক্যাসেলে উঠছেন তিনি। করোনা ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট দুই হাজার ৬২৬ জন। মারা গেছে মোট ৭১ জন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে বয়স্ক মানুষ। রানি এলিজাবেথের সব কর্মসূচি বাতিল

আগামী মাসে ৯৪ বছর বয়স হতে যাচ্ছে ব্রিটিশ রানির। আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি পার্টি ও ইস্টার সংশ্লিষ্ট আয়োজনের কথা ছিল তার। তবে সেসব বাতিল করে চিকিৎসক ও ব্রিটিশ সরকারের পরামর্শে এখন তিনি দক্ষিণ-পূর্ব লন্ডনের উইন্ডসর ক্যাসেলে ঘরের মধ্যে অবস্থান করবেন। নিয়মিত সাক্ষাৎপ্রার্থীদের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার সঙ্গে দেখা করা চালিয়ে যেতে পারবেন। তবে সেক্ষেত্রেও যৌক্তিক কারণে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিকল্পনার চেয়ে এক সপ্তাহ আগে ১৯ মার্চ উইন্ডসর ক্যাসেলে চলে যাবেন রানি। ইস্টারের সময় সেখানেই কাটাবেন তিনি। তবে ইস্টারের পরেও সেখানে অবস্থান করবেন তিনি। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আবাসিক চিকিৎসক ও সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী কয়েক মাসে রানি, এবং রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত বহু মানুষের উপস্থিত থাকার কথা এমন বেশ কয়েকটি আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে’।

আগামী মাসে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে অনুষ্ঠিতব্য বার্ষিক গুড ফ্রাইডের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। মে মাসে বাকিংহাম প্যালেসে রানির আয়োজিত তিনটি গার্ডেন পার্টিও বাতিল করা হয়েছে। এসব পার্টিতে আমন্ত্রণ পাওয়া অতিথিদের আগামী ২০২১ সালের অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়েছে। এছাড়া জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর পূর্বনির্ধারিত সফরেও পরিবর্তন আনা হয়েছে।

/জেজে/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম