মার্কিন ভাইস প্রেসিডেন্টের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২০, ১৩:৫৪আপডেট : ২২ মার্চ ২০২০, ১৩:৫৮
image

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। দুইজনের শরীরে কোভিড-১৯ পরীক্ষার পর শনিবার পেন্সের প্রেস সেক্রেটারি টুইটারে এ তথ্য জানিয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল

শনিবার (২২ মার্চ) এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, শুক্রবার সন্ধ্যায় তারা ভাইস প্রেসিডেন্টের অফিসের এক কর্মী করোনায় আক্রান্ত বলে জানতে পারেন। হোয়াইট হাউসের বিবৃতিতে দাবি করা হয়, ট্রাম্প কিংবা পেন্স কেউই ওই ব্যক্তির সংস্পর্শে আসেননি। পরে সিদ্ধান্ত হয়, পেন্সের শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে।

শনিবার পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার টুইটে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও সেকেন্ড লেডি কারেন পেন্সের শরীরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’

ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮৯২। এরমধ্যে অন্তত ৩৪৮ জন মারা গেছে। এর আগে ট্রাম্পের করোনা ভাইরাস পরীক্ষা করে নেগেটিভ ফল আসার কথা জানিয়েছিল হোয়াইট হাউস।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান