সুস্থ হয়ে উঠলেন করোনায় আক্রান্ত ৯৫ বছর বয়সী বৃদ্ধা

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২০, ১০:৫৪আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৭:৪৪

মৃত্যুপুরী ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ৯৫ বছর বয়সী এক বৃদ্ধা সুস্থ হয়ে উঠেছেন। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা গেছে, আলমা ক্লারা করসিনি নামের ওই নারী ইতালির মদেনা প্রদেশের ফানাও শহরের বাসিন্দা। তাকে ৫ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।

সুস্থ হয়ে উঠলেন করোনায় আক্রান্ত ৯৫ বছর বয়সী বৃদ্ধা

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত সবথেকে শোচনীয় পরিস্থিতি বিরাজ করছে ইতালিতে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, ইতালিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ১৩৮ জন। এদের মধ্যে ৫ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।

এমন অবস্থার মধ্যেই স্বাস্থ্যকর্মীরা নিশ্চিত করেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পরও পেনশনভোগী বৃদ্ধা করসিনির শরীর ‘দারুণ সাড়া’ দিয়েছে এবং এখন পুরোপুরি সুস্থ। করসিনিই মদেনা প্রদেশের প্রথম কোনও বয়স্ক ব্যক্তি, যিনি করোনায় আক্রান্ত হওয়ার পরও সুস্থ হলেন।

ইতালির পত্রিকা গ্যাজেটা ডি মদেনাকে করসিনি বলেছেন, ‘হ্যাঁ, হ্যাঁ, আমি এখন সুস্থ আছি। তারা অনেক ভালো লোক ছিলেন, যারা আমাকে দেখাশোনা করেছেন এবং তারা এখন আমাকে বাড়িতে পাঠাবে।’ হাসপাতালের বিশেষজ্ঞরা বলেছেন, সাধারণত ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে রোগীদের ‘অ্যান্টি-ভাইরাল থেরাপি’ চিকিৎসা দেওয়া লাগে। তবে এই বৃদ্ধা থেরাপি চিকিৎসা ছাড়াই সুস্থ হয়েছেন।

করসিনির আগে ইতালির লিগুরিয়া অঞ্চলের ৭৯ বছর বয়সী এক ব্যক্তিকে করোনা থেকে মুক্ত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি ১২ দিন হাসপাতালে ছিলেন। গ্যাজেটা ডি মদেনা পত্রিকা বলছে, করসিনি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কাছে এখন এক গর্বের নাম। মৃত্যুপুরী ইতালিতে অন্যান্য কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে তার সুস্থ হওয়ার ঘটনা।

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান