বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২০, ০৯:০৩আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৪:০১

করোনাভাইরাসের মহামারি থেকে সংঘাত কবলিত অঞ্চলের বেসামরিক মানুষকে রক্ষায় অবিলম্বে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার (২৩ মার্চ) নিউ ইয়র্কে সংস্থাটির সদর দফতরে এক সংক্ষিপ্ত ভাষণে তিনি এই আহ্বান জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ৫১৪ জনে। দশ বছর ধরে গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় এই ভাইরাসে প্রথমবারের মতো এক আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও আফগানিস্তানেও মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বিশেষজ্ঞ ও কূটনীতিকদের আশঙ্কা সংঘাত কবলিত দেশগুলোর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভাইরাসটি মারাত্মক রূপ নিতে পারে।

সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘এখন সশস্ত্র সংঘাতকে লকডাউনে পাঠানোর এবং আমাদের জীবন রক্ষায় সত্যিকার লড়াইয়ে মনোনিবেশের সময়।’ তিনি বলেন, ‘বন্দুকের গর্জন থামান, বোমা বর্ষণ ও বিমান হামলা বন্ধ করুন।’ আর তা করা হলে জীবন রক্ষাকারী ত্রাণ পাঠানোর পথ সুগম  করবে বলে জানান তিনি।

/জেজে/এফইউ/এমএমজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী