করোনা মহামারিতে নিউ ইয়র্কে ফুরিয়ে আসছে হাসপাতালের শয্যা

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২০, ২০:১৫আপডেট : ৩১ মার্চ ২০২০, ২২:১১

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে নিউ ইয়র্ক। সোমবার পর্যন্ত সেখানে ৬৭ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। আর মারা গেছে এক হাজার দুই শতাধিক। মহামারি চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও সেখানে ইতোমধ্যে হাসপাতালে শয্যা সংকট শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে করোনায় আক্রান্ত নন এমন রোগীদের চিকিৎসায় রবিবার নিউ ইয়র্ক উপকূলে নোঙ্গর করেছে এক হাজার শয্যার হাসপাতাল-বিশিষ্ট মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এ খবর জানিয়েছে। করোনা মহামারিতে নিউ ইয়র্কে ফুরিয়ে আসছে হাসপাতালের শয্যা

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় এক লাখ ৬৪ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর এতে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছে তিন হাজার একশ’রও বেশি মানুষ।

গত ১ মার্চ নিউ ইয়র্কে প্রথমবারের মতো ৩০ বছর বয়সী এক নারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ইরান ভ্রমণ করে আসা নারী সেখানেই ভাইরাসটির সংস্পর্শে এসেছিলেন বলে ধারণা করা হয়। এরপর দ্রুতই সেখানে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, আরও বেশি মানুষের পরীক্ষা করা হলে আক্রান্তের সংখ্যাও বাড়বে।

করোনা আক্রান্তদের হাসপাতালের শয্যায় চিকিৎসার সুযোগ করে দিতে রবিবার নিউ ইয়র্ক উপকূলে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএনএস কমফোর্ট। এক হাজার শয্যার এ হাসপাতাল জাহাজে করোনা আক্রান্ত নয়, এমন রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের