অবশেষে চীনে মৃত্যুর মিছিল থামলো!

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২০, ১২:৩০আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৩:০২
image

চীনের মূল ভূখণ্ডে তিন মাস পর থামলো করোনাভাইরাসে আক্রান্ত হওয়াদের মৃত্যুর মিছিল। মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, জানুয়ারিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গতকাল সোমবার দেশটিতে প্রথমবারের মতো এ রোগে কারও মৃত্যু হয়নি।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অবশেষে চীনে মৃত্যুর মিছিল থামলো!

 

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের বরাত দিয়ে ফ্রান্স টুয়েন্টিফোর অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাস থেকেই চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে থাকে। তবে বেইজিংয়ের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদেশ ফেরতদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর বিষয়টি। দেশটিতে এখন পর্যন্ত প্রায় এক হাজার বিদেশ ফেরত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, সোমবার চীনে নতুন আক্রান্তের সংখ্যাও কমেছে। এদিন দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ জন, যা রোববারের তুলনায় সাত জন কম। নতুন আক্রান্ত সবাই বিদেশ ফেরত।

এদিকে উপসর্গহীন রোগীদের নিয়েও নতুন করে দুশ্চিন্তায় পড়েছে চীন। যেহেতু দেখে বোঝার উপায় নেই, তাই উপসর্গহীন রোগীর মাধ্যমে দ্রুতই সুস্থ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে ভাইরাস। সোমবার চীনে ৩০ জন উপসর্গহীন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। আগের দিন রোববার এ সংখ্যা ছিল ৭৮। উপসর্গহীন নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন বিদেশ ফেরত। বাকিদের মধ্যে ১৮ জন হুবেই প্রদেশের বাসিন্দা। সব মিলিয়ে দেশটিতে মোট এক হাজর ৩৩ জন উপসর্গহীন আক্রান্তের সন্ধান পাওয়া গেলো।

চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে ৮১ হাজার ৭৪০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ হাজার ১৬৭ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩১ জনের।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম