টানা দ্বিতীয় দিন বেড়েছে স্পেনে মৃতের সংখ্যা

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২০, ২২:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১২:০২

পর পর চার দিন মৃতের সংখ্যা কমার পর টানা দ্বিতীয় দিনের মতো স্পেনে মৃতের সংখ্যা বেড়েছে। বুধবার সেখানে নতুন করে মৃত্যু হয়েছে ৭৫৭ জনের। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে থাকলেও দৈনিক নতুন আক্রান্তের হার কমা অব্যাহত রয়েছে। টানা দ্বিতীয় দিন বেড়েছে স্পেনে মৃতের সংখ্যা

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে স্পেনে। তবে গত সোমবার পর্যন্ত টানা চারদিন ধরে সেখানে মৃতের সংখ্যা কমতে থাকে। সোমবার ৬৩৭ জনের মৃত্যু হয়। তবে মঙ্গলবার আবারও বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। এদিন ৭৪৩ জনের মৃত্যু হয়।

বুধবার স্পেনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সংক্রমণ পরীক্ষায় গতি আনার পর গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের হার বেড়েছে ৪.৪ শতাংশ। এদিন নতুন করে ১৪ হাজার ৫৫৫ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৬ হাজার ৬৯০ জন। আক্রান্ত ও মৃতের সর্বশেষ হিসাব প্রকাশের পর এক টুইট বার্তায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইল্লা বলেন, ‘ভাইরাসটির বিস্তারের গতি কমিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি।’

করোনা মহামারি মোকাবিলায় গত ১৪ মার্চ কঠোর লকডাউন আরোপ করে স্পেনের সরকার। কেবলমাত্র খাবার কেনা ও চিকিৎসা নেওয়ার জন্যই বাড়ির বাইরে বের হওয়ার সুযোগ পেয়েছে। এই মহামারি দেশটির স্বাস্থ্য সেবা ব্যবস্থার চুড়ান্ত পরীক্ষা নিয়েছে। তবে সম্প্রতি পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতালগুলো।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম