করোনায় নাইজেরিয়ার প্রেসিডেন্টের শীর্ষ সহযোগীর মৃত্যু

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২০, ১৫:২৭আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৫:২৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির চিফ অব স্টাফ আববা কিয়ারির মৃত্যু হয়েছে। শনিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, করোনাভাইরাসে আফ্রিকায় এটাই সর্বোচ্চ পদাধিকারী কোনও ব্যক্তির মৃত্যু। করোনায় নাইজেরিয়ার প্রেসিডেন্টের শীর্ষ সহযোগীর মৃত্যু

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেখানে ৪৯৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আর মারা গেছে ১৭ জন।

শনিবার নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চিফ অব স্টাফ আববা কিয়ারির করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ১৭ এপ্রিল, ২০২০ তার মৃত্যু হয়।

৭০ বছর বয়সী আববা কিয়ারি নাইজেরিয়ার প্রভাবশালী কূটনীতিক ছিলেন। প্রেসিডেন্ট বুহারির ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে প্রভাবশালী ছিলেন তিনি। প্রেসিডেন্টের কাছে কারা পৌঁছাতে পারবেন সেটাও নিয়ন্ত্রণ করতেন তিনি।

মার্চের শেষ দিকে জার্মানি সফরের পর কিয়ারির করোনা সংক্রমণ শনাক্ত হয়। পরে তার সান্নিধ্যে আসা শীর্ষ কর্মকর্তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়। গত ২৯ মার্চ এক বিবৃতিতে কিয়ারি জানান, তাকে চিকিৎসার জন্য নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর লাগোসে বদলি করা হয়েছে। শিগগিরই নিজের কাজে ফিরতে পারবেন বলেও সেখানে আশা প্রকাশ করেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের