সাংবাদিকদের প্রতিক্রিয়া দেখতেই ব্যাঙ্গাত্মক প্রশ্ন করেছিলাম: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২০, ০৭:১৮ আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৭:২২
image

করোনাভাইরাসে আক্রান্তদের শরীরে জীবাণুনাশক প্রবেশ করিয়ে চিকিৎসা করা যায় কিনা; গবেষকদের তা খতিয়ে দেখার পরামর্শ দিয়ে আবারও বিশ্বব্যাপী হাস্যরস ও উদ্বেগের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একদিনের মাথায় তিনি দাবি করেছেন, আসলে তার এ সংক্রান্ত কথাগুলো ব্যাঙ্গাত্মক ছিল। তিনি আসলে বুঝতে চাইছিলেন; এমন কথা বললে সাংবাদিকদের কী প্রতিক্রিয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বৃহস্পতিবার হোয়াইট হাউসে করোনাভাইরাস বিষয়ক টাস্কফোর্সের নিয়মিত ব্রিফিংয়ে  সমন্বয়ক ড. ডেবোরাহ বার্ক্সের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘ধরা যাক, আমরা শরীরে অতিবেগুনি কিংবা শক্তিশালী কোনো আলো শরীরে দিয়ে তাপ দিলাম। আমার মনে হয় ,আপনারা হয়তো এটা পরীক্ষা করে দেখেননি, তবে দেখতে পারেন।’

ট্রাম্প বলেন, ‘আর আমি দেখতে পাচ্ছি জীবাণুনাশক এক মিনিটেই ভাইরাসটি মেরে ফেলতে পারে। এক মিনিট। এটা নিয়ে আমরা কিছু করতে পারি কী, ইনজেকশন দিয়ে প্রবেশ করিয়ে বা পরিষ্কার করার মতো কিছু করে? এগুলো পরীক্ষা করে দেখা ইন্টারেস্টিং হবে।’

শুক্রবার (২৪ এপ্রিল) ওভাল অফিসে একটি বিল স্বাক্ষরের সময় উপস্থিত এক সাংবাদিক ট্রাম্পের কাছে তার আগেরদিনের প্রস্তাব নিয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট তা হেসে উড়িয়ে দেন। বলেন, 'আমি একটি ব্যঙ্গাত্মক প্রশ্ন করে দেখতে চেয়েছিলাম আপনার মত সাংবাদিকরা কী প্রতিক্রিয়া দেখান।'

ট্রাম্পের প্রস্তাবকে এরইমধ্যে 'হাস্যকর', 'অবৈজ্ঞানিক', 'বিপদজনক' ইত্যাদি শব্দ দিয়ে প্রত্যাখ্যান করেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তবে এবার ট্রাম্প নিজেই জানালেন এমন চিকিৎসা পদ্ধতিতে আস্থা নেই তার।

/বিএ/
সম্পর্কিত
এনভিডিয়া-কন্যা ম্যাডিসন হুয়াংয়ের ব্যতিক্রমী পথচলা
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
সর্বশেষ খবর
আইপিএলে ধোনির আয় কত, কোন মৌসুমে পেয়েছেন সবচেয়ে বেশি?
আইপিএলে ধোনির আয় কত, কোন মৌসুমে পেয়েছেন সবচেয়ে বেশি?
কী কী শর্তে এলএনজি টার্মিনালের কাজ পেলো চীনা কোম্পানি
কী কী শর্তে এলএনজি টার্মিনালের কাজ পেলো চীনা কোম্পানি
বাংলাদেশ নাট্যোৎসবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’
বাংলাদেশ নাট্যোৎসবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’