ভারতে এবার ১৭৩ তীর্থযাত্রীর করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
০২ মে ২০২০, ১৮:৩৮আপডেট : ০২ মে ২০২০, ২২:২৭
image

ভারতের পাঞ্জাব রাজ্যে ১৭৩ শিখ তীর্থযাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সে দেশের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বলছে, তারা সবাই মহারাষ্ট্র হয়ে পাঞ্জাব ফিরেছিলেন। এ ঘটনার ফলে ভাইরাসটির সংক্রামণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

ভারতে এবার ১৭৩ তীর্থযাত্রীর করোনা শনাক্ত
করোনা ঠেকাতে ভারত সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করার পর মহারাষ্ট্রের ন্যানডিডে গুরুদুয়ারা হাজুর সাহিবে আটকা পড়েছিলেন ওই শিখ তীর্থযাত্রীরা।
গত ২২ এপ্রিল থেকে তারা পাঞ্জাবে ফিরতে শুরু করেন। তবে তাদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ আসে আরও পাঁচদিন পর।
পাঞ্জাব থেকে ন্যানডিডের গুরুদুয়ারায় গিয়েছিলেন প্রায় চার হাজার তীর্থযাত্রী । ২৫ মার্চ লকডাউন কার্যকর করা হলে আটকা পড়ে যান তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদনের পর সাড়ে তিন হাজার তীর্থযাত্রী পাঞ্জাবে ফিরে আসেন।
তীর্থযাত্রীদের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় তখতে হাজুর সাহিব সাচখান্ড গুরুদুয়ারা ও গুরুদুয়ারা লঙ্গর সাহিব শুক্রবার সিলগারা করে দেয়া হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
সর্বশেষ খবর
অনলাইন জুয়া-অবৈধ অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার
অনলাইন জুয়া-অবৈধ অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়