করোনা দুর্গতদের সহায়তায় লন্ডনের রাস্তায় হাঁটছেন শতবর্ষী দবিরুল

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২০, ২৩:৪৩আপডেট : ০৭ মে ২০২০, ০২:৩১

করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়া মানুষদের সহায়তার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রাস্তায় হেঁটে তহবিল জোগাড় করে চলেছেন এক শতবর্ষী। দবিরুল চৌধুরী নামের এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের সংগ্রহ করা অর্থ যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিভিন্ন দেশে পাঠানো হবে। ইতোমধ্যে তিনি প্রায় ৯২ হাজার ৭০০ ডলার জোগাড় করে ফেলেছেন। আরও অর্থ সংগ্রহ করতে রোজা রেখে প্রতিদিনই হেঁটে চলেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দবিরুল চৌধুরী

দবিরুল চৌধুরীর জন্ম বাংলাদেশে ১৯২০ সালের ১ জানুয়ারি। ইংরেজি সাহিত্য পড়তে তিনি ১৯৫৭ সালে লন্ডনে পাড়ি জমান। পরে সেখানেই স্থায়ী হন। বর্তমানে বসবাস করেন পূর্ব লন্ডনের সেইন্ট আলবানসে। একসময় কমিউনিটি নেতা ছিলেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও তিনি দেশের জন্য তহবিল সংগ্রহ করেছিলেন।

দবিরুল চৌধুরীর এবারের তহবিল সংগ্রহের অনুপ্রেরণা যুক্তরাজ্যের আরেক শতবর্ষী টম মুরি। সামরিক বাহিনীর এই সাবেক কর্মকর্তা লন্ডনের রাস্তায় হেঁটে প্রায় চার কোটি ১০ লাখ ডলার সংগ্রহ করে ফেলেন। এর সবই যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগকে (এনএইচএস) দিয়ে দেওয়া হয়। আর সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে গত ২৬ এপ্রিল থেকে হাঁটা শুরু করেন দবিরুল চৌধুরী।

দবিরুলের তহবিল সংগ্রহের পেজ জাস্টগিভিং। এতে তিনি বলেছেন, ‘দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ৫০ কোটিরও বেশি মানুষ দারিদ্রের মধ্যে পড়বে। বাংলাদেশ ও তৃতীয়বিশ্বের দেশগুলিই সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে- শিশু আর অসহায় মানুষেরা চরম ক্ষুধার মুখে পড়বে।’

মঙ্গলবার ইউরোপের সবচেয়ে বেশি করোনাদুর্গত দেশে পরিণত হয়েছে যুক্তরাজ্য। এদিন ইতালিকে মৃতের সংখ্যায় ছাড়িয়ে গেছে দেশটি। সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে ৩২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আর বাংলাদেশে এখন পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে। তবে বিশ্বের অন্যতম জনবহুল এই দেশটিতে মহামারি ছড়িয়ে পড়ার মারাত্মক আশঙ্কা রয়েছে। আর তা হলে অসংখ্য মানুষের মৃত্যুর পাশাপাশি অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম