ইতালিতে মৃতের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ০০:৩৩আপডেট : ০৯ মে ২০২০, ০১:১৫
image

করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার দেশটিতে ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ২৭৪ জনের।

ইতালিতে মৃতের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী,  ইতালিতে করোনায় এ পর্যন্ত  ৩০ হাজার ২০১ জন মারা গেছেন। দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। শুক্রবারের হিসেবে, গত ২৪ ঘণ্টায় সেখানে এক হাজার ৩২৭ জনের শরীরে এই রোগ সংক্রমিত হয়েছে। এতে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ১৮৫ জনে।

গত ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে করোনার প্রকোপ দেখা দিলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম লকডাউন আরোপ করে ইতালি। আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও স্পেনের পরেই দেশটির অবস্থান। মৃতের সংখ্যার বিবেচনাতেও দেশটির অবস্থান তৃতীয়। মৃত্যুর সংখ্যায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। এর পরেই রয়েছে যুক্তরাজ্য।

অর্থনীতিকে সচল করতে লকডাউন শিথিল করতে যাচ্ছে ইতালি। 

/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম