বেলজিয়ামে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের অন্যরকম প্রতিবাদ (ভিডিও)

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২০, ১৩:১৩আপডেট : ১৮ মে ২০২০, ১৩:৪৬
image

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দিকে অভিনব প্রতিবাদ জানিয়েছেন দেশটির রাজধানী ব্রাসেলসের একটি হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীরা। দ্য গার্ডিয়ানের প্রকাশিত এ সংক্রান্ত এক ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী ওই হাসপাতাল পরিদর্শনে এলে পেছন ফিরে দাঁড়িয়ে স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন।

ভিডিও:

বেলজিয়ামে নভেল করোনাভাইরাসে মৃত্যুর হার বিশ্বের দেশগুলোর মধ্যে অন্যতম। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ২৮০।  প্রাণ হারিয়েছে ৯ হাজার ৫২ জন।

সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী সোফি উইলমেস ব্রাসেলসের সেন্ট-পিয়েরে হাসপাতাল পরিদর্শনে এলে এভাবে অহিংস প্রতিবাদ জানান স্বাস্থ্যকর্মীরা।

চিকিৎসকরা মনে করেন, প্রশাসনের সিদ্ধান্তহীনতা করোনা মোকাবিলায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। এর আগে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেছিলেন, করোনায় আক্রান্তের সঠিক সংখ্যার চেয়ে হয়তো বাড়িয়ে বলা হচ্ছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম