বেলুচিস্তানে পৃথক হামলায় পাকিস্তানের ৭ সেনা নিহত

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২০, ১৭:২১আপডেট : ২০ মে ২০২০, ১২:১৯

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে পৃথক দুটি হামলায় দেশটির অন্তত সাত সেনা নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের সেনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে ছয় সেনা নিহত হয়। আর অপর এক হামলায় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় আরও এক সেনা নিহত হয়। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের কর্তৃপক্ষ এসব হামলার জন্য বেলুচিস্তানের সশস্ত্র স্বাধীনতাকামীদের দায়ী করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বেলুচিস্তানে পৃথক হামলায় পাকিস্তানের ৭ সেনা নিহত

১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় বেলুচিস্তান। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলে একটি প্রাদেশিক সরকার রয়েছে। তবে জম্মু-কাশ্মিরে যেমন করে ভারতীয় সেনাবাহিনীর প্রবল উপস্থিতি রয়েছে, বেলুচিস্তানেও তেমনি পাকিস্তানের সেনাবাহিনী কার্যত ভিনদেশি আগ্রাসী বাহিনীর মতো করে দমননীতি জারি রেখেছে। নীতিনির্ধারণী পর্যায়ে প্রাদেশিক সরকারের তেমন কোনও অবস্থান নেই। ভারত-শাসিত কাশ্মিরিদের মতো করেই সেখানে বেলুচ বংশোদ্ভূত আদি জনগোষ্ঠীর মানুষেরা দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। বেলুচদের স্বাধীনতার আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড হিসেবে দেখে আসছে পাকিস্তান।

মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) থেকে জানানো হয় সোমবার রাতে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে পির ঘাইব এলাকায় সেনা বহনকারী গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নিয়মিত টহল ডিউটি শেষে এসব সেনারা ঘাঁটিতে ফিরছিলো বলে জানানো হয় ওই বিবৃতিতে। এই হামলায় ছয় সেনা নিহত হয়।

এদিকে সোমবার পৃথক আরেক ঘটনায় প্রদেশের মান্দ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর।

এ মাসের শুরুতে বেলুচিস্তানে আরেক হামলায় পাকিস্তানের ছয় সেনা নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

/জেজে/বিএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী