ওবামার ছবি উন্মোচনে অস্বীকৃতি ট্রাম্পের, ভাঙছেন ৪০ বছরের প্রথা

বিদেশ ডেস্ক
২০ মে ২০২০, ১৭:০০আপডেট : ২১ মে ২০২০, ১০:৩৯

বিগত কয়েক দশক ধরে রীতি হলো প্রথম মেয়াদে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের ইস্ট রুমে এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তার পূর্ববর্তী প্রেসিডেন্টের পোট্রেট উন্মোচন করে সম্মান জানান। তবে এবারে সেই রীতি ভেঙে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি উন্মোচনে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, এই ধরনের আয়োজনে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন বারাক ওবামাও।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বারাক ওবামা

অনেকেই মনে করেন আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামার সম্পর্কই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সম্প্রতি কোনও প্রমাণ দেওয়া ছাড়াই ট্রাম্প অভিযোগ তুলেছেন ওবামা একটি মারাত্মক অপরাধ করেছিলেন। এছাড়া রাজনীতিতে আসার আগে টেলিভিশন শোতে উপস্থিত হয়ে বহু বছর ধরে ওবামার জন্মস্থান নিয়ে বর্ণবাদী ষড়যন্ত্র তত্ব ছড়িয়েছেন ট্রাম্প। আর সম্প্রতি করোনাভাইরাস মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার প্রসঙ্গ তুলে তার কঠোর সমালোচনা করেন বারাক ওবামা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক থাকলেও গত কয়েক দশক ধরে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রেসিডেন্টরা হোয়াইট হাউসে পরস্পরের ছবি উন্মোচন অনুষ্ঠানে হাজির থেকেছেন। প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ২০১২ সালে হোয়াইট হাউসের দেয়ালে সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ছবি উন্মোচনে অনুষ্ঠান আয়োজন করেন বারাক ওবামা। ওই অনুষ্ঠানে ওবামা বলেন, ‘জর্জ, আপনি আপনার পথে চলে নতুন প্রশাসনের গতি যতটা সম্ভব বাধাহীন করা যায় তা নিশ্চিত করেছেন।’

২০১৭ সালে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার সময় ওভাল অফিসের ডেস্কের ড্রয়ারে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে একটি চিঠিও লিখে রেখে যান বারাক ওবামা। ওই সময়ে সেই চিঠি পাওয়ার পর সেটিকে ‘সুন্দর’ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তবে দুজনের মধ্যকার সেই মিষ্টি সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।

সাবেক প্রেসিডেন্ট, তার পরিবারের সদস্য, কর্মকর্তা-কর্মচারি ও বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে হোয়াইট হাউসে ছবি টানানোর রীতি শুরু করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। ১৯৭৮ সালে তিনি প্রেসিডেন্ট থাকার সময়ে সাবেক প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে আমন্ত্রণ জানিয়ে ইস্ট রুমের দেয়ালে ছবি উন্মোচন করান। অবশ্য তারও আগে হোয়াইট হাউসে একই রকমের আয়োজন হয়েছে। ১৯৭১ সালে সাবেক ফার্স্টলেডি জ্যাকুলাইন কেনেডি হোয়াইট হাউসে ফিরে নিজের ও তার স্বামী জন এফ কেনেডির ছবি উন্মোচনে করেছিলেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম