করোনায় বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে ‘মোনালিসা’ বিক্রির প্রস্তাব

বিদেশ ডেস্ক
২১ মে ২০২০, ১১:৫৪আপডেট : ২১ মে ২০২০, ১১:৫৮
image

করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ফ্রান্সের সরকার। অর্থনৈতিক পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। এমন অবস্থায় আর্থিক মন্দা কাটাতে তাই লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসা চিত্রকর্ম বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন একজন ফরাসি ব্যবসায়ী। তবে তেমন কিছু ঘটলে ফ্রান্সের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে চিত্রকর্ম বিষয়ক এক আন্তর্জাতিক সংগঠন। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ এর এক  প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে ‘মোনালিসা’ বিক্রির প্রস্তাব

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭০০ মানুষ। মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৫ জনের। এদিকে দিনের পর দিন লকডাউনের জেরে অর্থনীতিতে ধস নেমেছে। এমন পরিস্থিতিতে ৫০ বিলিয়ন ইউরোতে মোনালিসা বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ফেবারনোভালের প্রতিষ্ঠাতা স্টেফানে ডিস্টিঙ্গুইন।

ডিস্টিঙ্গুইন মনে করছেন, মোনালিসা বিক্রি হলে বড় রকমের আর্থিক সহায়তা পাওয়া যাবে। তা দিয়ে করোনা পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যাবে।

ইতালির জনপ্রিয় চিত্রকর সিভিচ্চি অবশ্য এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, সেটি শিল্পকর্মটি লুভরে রয়েছে ঠিকই। তবে এটি ফ্রান্সের সম্পদ নয়। তাই এই শিল্পকর্ম বিক্রি করা আইনত দণ্ডনীয়। ওয়ার্ল্ড পেইন্টিং ফোরামের তরফেও জানানো হয়েছে, শিল্পকর্মটি বিক্রি করা হলে তারা ফ্রান্সের সরকারের বিরুদ্ধে মামলা করবে। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাশিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে ইউক্রেন, প্যারেড বাতিল করে টিভিতে পুতিনের দীর্ঘ ভাষণ
ভাইকে বিয়ে করা নারীর শোক থেকে জন্ম যে প্রাচীন মহাজাগতিক বিস্ময়ের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি
পালিয়ে যাব না বলে পালিয়েছে, আসি বললেও আর আসবে না: হাসনাত
পালিয়ে যাব না বলে পালিয়েছে, আসি বললেও আর আসবে না: হাসনাত
‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় ক্ষুব্ধ চিকিৎসক, চিকিৎসা না দেওয়ার অভিযোগ
‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় ক্ষুব্ধ চিকিৎসক, চিকিৎসা না দেওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি