ঈদ বার্তায় ফিলিস্তিন নিয়ে হুঁশিয়ারি এরদোয়ানের

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২০, ১১:১৫আপডেট : ২৫ মে ২০২০, ১১:২৮

ঈদ বার্তায় ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোয়ান। রবিবার টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তুরস্ক কখনও ফিলিস্তিনি ভূখণ্ডকে অন্যকারও হতে দেবে না’। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোয়ান

এ বছর জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার অংশ হিসেবে 'ডিল অব দ্য সেঞ্চুরি' পেশ করেন। এর আওতায় তিনি বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে দখলদার ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে ঘোষণা করেন। এছাড়া তিনি পশ্চিম তীরের উপরও ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার প্রস্তাবও করেন ট্রাম্প।

ঈদ বার্তায় এরদোয়ান বলেন, বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) হচ্ছে  মুসলিম বিশ্বের রেড লাইন।  এটা স্পষ্ট যে বিশ্ব-ব্যবস্থা সুদীর্ঘ সময় ধরে ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার-শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।

এরদোয়ান আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে চলেছে। দখলকৃত পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ঘোষণা-সম্বলিত ইসরায়েলি পরিকল্পনার নিন্দাও জানান তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম