অস্ট্রেলিয়ায় ‘দশকের সবচেয়ে মারাত্মক’ ঝড়ের আঘাত

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২০, ১১:৪৮ আপডেট : ২৫ মে ২০২০, ১২:০৬

পশ্চিম অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে মারাত্মক এক ঝড়। এতে প্রায় এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে বাড়িঘরের ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি বহু গাছ উপড়ে পড়েছে। ঝড়ের পর সোমবার ৬০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এসব বাড়ির বেশিরভাগই পার্থ শহরের। তবে দেশটির কর্মকর্তারা বলেছেন ঝড়ে কেউ হতাহত হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ঝড়ের প্রস্তুতি নিতে বাসিন্দাদের আগেই সতর্ক করেছিলেন দেশটির কর্মকর্তারা। অস্ট্রেলিয়ায় ‘দশকের সবচেয়ে মারাত্মক’ ঝড়ের আঘাত

রবিবার পশ্চিম অস্ট্রেলিয়ায় ধূলা ঝড়, মৌসুমী বৃষ্টিপাত এবং উপকূলীয় এলাকায় বিশালাকার ঢেউ আছড়ে পড়ে। সোমবারও সেখানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ফলে আরও বন্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। অস্ট্রেলিয়ার ফায়ার অ্যান্ড এমারজেন্সি সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, ঝড়টি পশ্চিমাঞ্চলীয় রাজ্যের দক্ষিণ অংশের অর্ধেক এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে। ওই এলাকার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৩২ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু অংশে ৭০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। তারা সতর্ক করেছে, ‘পশ্চিম অস্ট্রেলিয়ার জন্য এটা বিরল একটি ঘটনা।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
‘শেষ’ লেখা সেই কাগজই খুলে দিলো ৮০ বছরের রহস্য, মিললো ‘সোমারটন ম্যান’-এর পরিচয়
কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪
গলতে শুরু করেছে যে দ্বীপের ‘চিরতুষার’
সর্বশেষ খবর
চিংড়ি দিয়ে এমন রান্না আগে খেয়েছেন? বানিয়ে ফেলুন কোফতা কারি
চিংড়ি দিয়ে এমন রান্না আগে খেয়েছেন? বানিয়ে ফেলুন কোফতা কারি
থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে
থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে
কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ যেভাবে বদলে দিয়েছিল ক্রিকেট
কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ যেভাবে বদলে দিয়েছিল ক্রিকেট
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ