জাপান ভ্রমণে বাংলাদেশসহ ১১ দেশের ওপর নতুন নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২০, ১৩:৫৮আপডেট : ২৬ মে ২০২০, ১৪:০১

জাপানে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ঘোষিত জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হলেও জুন পর্যন্ত সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জাপান টাইমস জানিয়েছে, এর অংশ হিসেবে জাপানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাংলাদেশসহ ১১টি দেশের জন্য বাড়ছে। জাপান ভ্রমণে বাংলাদেশসহ ১১ দেশের ওপর নতুন নিষেধাজ্ঞা

জাপানস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়াও নতুন  এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, আর্জেন্টিনা, এল সালভাডর, ঘানা, গিনি, কিরগিজ এবং দক্ষিণ আফ্রিকা। এই বাড়তি নিষেধাজ্ঞা ২৯ মে থেকে কার্যকর হবে।

প্রধানমন্ত্রী শিনজো বলেছেন, জাপানে কোভিড-১৯ ছড়িয়ে পড়া বন্ধ করতে সীমান্ত নিয়ন্ত্রণের অংশ হিসেবে বাংলাদেশ, ভারত এবং আরও নয়টি দেশ থেকে বেড়ানোর জন্য আসা দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা বাড়িয়ে দেওয়া হচ্ছে।

জাপান করোনার প্রকোপ কমে আসায় এ মাসের মাঝামাঝি থেকেই বিধি-নিষেধে শিথিলতা আনতে শুরু করে। তবে করোনার বিস্তারে লাগাম টানতে রাজধানী টোকিওসহ দেশটির বেশ কিছু অঞ্চলে কঠোর বিধি-নিষেধ অব্যাহত রাখা হয়। বিশ্বের প্রধান প্রধান অর্থনীতির দেশগুলোর তুলনায় জাপানে করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক কম। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৮১ জনের বেশি এবং মারা গেছেন ৮৩০ জন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি