এবার দিল্লিতেও পঙ্গপালের আক্রমণের আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২০, ২০:৫৪আপডেট : ২৯ মে ২০২০, ১৪:৫১

ভারতের রাজধানী দিল্লিতেও ঝাঁকবদ্ধ পতঙ্গ পঙ্গপালের আক্রমণের আশঙ্কা করা হচ্ছে। শস্য, সবজি, বাগানসহ গাছপালা রক্ষায় এগুলোর ওপর কীটনাশক ছেটানোর আহ্বান জানিয়েছে দিল্লি রাজ্য সরকার। বৃহস্পতিবার এই সতর্কতা জারি করা হয়েছে বলে খবর দিয়েছে সম্প্রচারমাধ্যম এনডিটিভি। এবার দিল্লিতেও পঙ্গপালের আক্রমণের আশঙ্কা

গত তিন দশকের মধ্যে পঙ্গপালের সবচেয়ে ভয়াবহ আক্রমণের মুখে পড়েছে ভারত। প্রথমে রাজস্থানে হানা দেয় এই পঙ্গপাল। পরে এগুলো পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা এবং মধ্যপ্রদেশেও ছড়িয়ে পড়েছে। এখন দিল্লিতেও এগুলো প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার দিল্লি কৃষি বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, পঙ্গপাল যেহেতু দিনের বেলায় ওড়ে আর রাতে বিশ্রাম নেয়, সেহেতু এগুলোকে রাতে বিশ্রামের সুযোগ দেওয়া যাবে না। নিজেদের নার্সারিগুলো রক্ষায় এগুলো পলিথিনে ঢেকে রাখার কথা চিন্তা করছে দিল্লির বনবিভাগ।

দিল্লির বন বিভাগের কর্মকর্তা ঈশ্বর সিং বলেন, ‘গাছ ঢেকে দেওয়া সম্ভব নয়। আমরা অন্তত নার্সারিতে চারাগুলিকে ঢেকে দিতে পারি’। কর্মকর্তারা বলছেন, ‘এই গরমেও চারাগুলিকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া ভাল হবে। ফলে, আমরা যখন নিশ্চিত হব যে, পঙ্গপালের ঝাঁক দিল্লি আসছে, তখনই এটা করব’।

উল্লেখ্য, ফড়িং এর মতো দেখতে এই পতঙ্গটি তাদের দেহে ওজনের থেকে বেশি খাবার খেতে পারে। এক বর্গকিলোমিটার পঙ্গপালের ঝাঁকে ৪০ মিলিয়ন পঙ্গপাল থাকে, তারা একদিনে ৩৫,০০০ মানুষের খাবার খায়। এইভাবে পঙ্গপালের আক্রমণের পিছনে জয়বায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, মাটির আদ্রর্তার ওপর সরাসরি নির্ভরশীল তাদের বৃদ্ধি এবং খাদ্যের জোগান।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম