ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২০, ০৯:১৩আপডেট : ৩০ মে ২০২০, ০৯:১৫

ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লিসহ উত্তর ভারতের কিছু অংশ। শুক্রবার রাত ৯টা ৮মিনিটে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভূমিকম্প ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, হরিয়ানার রোহতক এলাকা ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র।

বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল এই কম্পন। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।

কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩ দশমিক ৩ কিলোমিটার পর্যন্ত। দিল্লি থেকে সড়কপথে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত রোহতক। কম্পন পরবর্তী পর্যায়ে আতঙ্কের রেশ ট্রেন্ডিং হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

মীরা চোপড়া নামের একজন টুইট করেছেন, ‘এক মাসে ৩ বার। ভূমিকম্পে কাঁপল দিল্লি।’

কুণাল ওবেরয় নামে গুরগাঁওয়ের একজন বাসিন্দা এনডিটিভি-কে বলেন, ‘আমার বিছানা, টেবিল ও সিলিং ফ্যান মারাত্মকভাবে দুলছিল। দেয়াল আর টিভিও কেঁপে উঠেছে। কম্পন সাত থেকে আট সেকেন্ড স্থায়ী হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ