আড়াই মাস পর প্রকাশ্যে রানি এলিজাবেথ, চড়লেন ঘোড়ার পিঠে

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২০, ২০:৩২আপডেট : ০১ জুন ২০২০, ২০:৪০
image

করোনা পরিস্থিতির মধ্যে বেশ কিছুদিন ধরে লোকচক্ষুর অন্তরালে ছিলেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রায় আড়াই মাস পর এবার প্রকাশ্যে দেখা গেলো তাকে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে উইন্ডসর ক্যাসেলের হোম পার্কে ঘোড়ার পিঠে চড়ে বেড়াচ্ছেন রানি। বাকিংহাম প্যালেস প্রকাশিত বিবৃতি ও ছবিকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

আড়াই মাস পর প্রকাশ্যে রানি এলিজাবেথ, চড়লেন ঘোড়ার পিঠে

গত ১৯ মার্চ করোনা সংক্রমণ থেকে নিরাপদে রাখতে ব্রিটেনের বাকিংহাম প্যালেস থেকে সপরিবারে রানি এলিজাবেথকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শহরের বাইরে উইন্ডসর ক্যাসলে। ব্রিটেনে লকডাউন জারি হওয়ার আগে সেদিনই তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। গাড়িতে দুই প্রিয় পোষ্য ক্যান্ডি আর ভালকানকে নিয়ে বাকিংহাম রাজপ্রাসাদ ছেড়েছিলেন দ্বিতীয় এলিজাবেথ। তারপর থেকে তিনি এবং রাজ পরিবারের প্রত্যেক সদস্য কঠোরভাবে লকডাউন নিয়ম পালন করেছিলেন। যদিও তার মাঝেই রাজকার্য সামলেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত ফোনে দেশের পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। ব্রিটেনে করোনা পরিস্থিতির উন্নতি না হলেও, সোমবার থেকে লকডাউন শিথিল করেছে বরিস জনসন সরকার।

রবিবার (৩১ মে) বাকিংহাম প্যালেস প্রকাশিত ছবিতে দেখা গেছে, ধূসর ওভারকোট, সাদা ট্রাউজার পরে, রঙিন স্কার্ফে মাথা ঢেকে ঘোড়সওয়ার হয়েছেন রানি। রানি এলিজাবেথের ঘোড়ায় চড়ার শখের কথা নতুন কিছু নয়। মাঝেমধ্যে তাকে রেসের মাঠেও দেখা যায়। এবার প্রাসাদবন্দি দশা থেকে বেরিয়ে প্রিয় ঘোড়ার পিঠেই চড়ে বসলেন এলিজাবেথ। 

বাকিংহাম প্যালেস জানিয়েছে, ঘোড়াটির নাম বালমোরাল ফার্ন। এর বয়স ১৪ বছর।

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী