করোনাভাইরাস এখনও অনেক শক্তিশালী: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২০, ০৮:৫৪আপডেট : ০২ জুন ২০২০, ১১:৩৮
image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, শিগগির করোনাভাইরাসের দুর্বল হয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। এটি এখনও অনেক শক্তিশালী। ইতালিতে করনোভাইরাস দুর্বল হয়ে পড়েছে; সেখানকার একজন চিকিৎসা বিশেষজ্ঞের এমন দাবির প্রেক্ষিতে সোমবার (১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিচালক মাইকেল রায়ান ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

করোনাভাইরাস এখনও অনেক শক্তিশালী: ডব্লিউএইচও মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো মনে করছেন, ইতালিতে ক্লিনিক্যালি আর করোনাভাইরাসের অস্তিত্ব নেই। ৩১ মে (রবিবার) আরএআই টেলিভিশনকে তিনি বলেছেন, ‘গত ১০ দিনে যেসব নমুনা পরীক্ষা হয়েছে তাতে দেখা গেছে, ভাইরাসটির ক্ষমতা পূর্ববর্তী এক মাস বা দুই মাসের তুলনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ের।’ জাংরিলো মনে করেন, দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে যারা আশঙ্কা জানিয়েছিলেন, তাদেরকে নতুন বাস্তবতা নিয়ে আরেকবার ভাবতে হবে।
আলবার্তো জাংরিলোর দাবির প্রেক্ষিতে মাইকেল রায়ান বলেন, এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন। অনেক বেশি টেস্টিংয়ের ফলে হয়তো আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে। ‘আমাদের সতর্ক থাকা দরকার। এটি এখনও মরণঘাতী ভাইরাস।’ বলেন তিনি।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রাণহানির দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। গত ফেব্রুয়ারিতে সেদেশে করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪৭৫ জনের। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে ইতালির অবস্থান ষষ্ঠ। সেদেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজারের বেশি। তবে মে মাস থেকে দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। এরইমধ্যে লকডাউনসহ বেশ কিছু বিধি-নিষেধ শিথিল করেছে ইতালির সরকার।

সূত্র: এএফপি

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী