দিল্লি বিজেপি সভাপতির দায়িত্ব হারালেন মনোজ তিওয়ারি

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২০, ২৩:৪৫আপডেট : ০২ জুন ২০২০, ২৩:৪৫

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র দিল্লি শাখার সভাপতির দায়িত্ব থেকে সরে গেছেন অভিনেতা-রাজনীতিবিদ মনোজ তিওয়ারি। মঙ্গলবার দলটি জানিয়েছে তার জায়গায় দায়িত্ব নেবেন বর্ষীয়ান রাজনীতিবিদ আদেশ কুমার গুপ্ত। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরই সরে যেতে চেয়েছিলেন মনোজ। তবে বিকল্প না পাওয়া পর্যন্ত তাকেই দায়িত্বে রেখে দেয় দলটি। মনোজ তিওয়ারি

২০১৬ সালে দিল্লি বিজেপি সভাপতি নিযুক্ত হন ৪৯ বছর বয়সী মনোজ তিওয়ারি। ভোজপুরী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই গায়ক-অভিনেতা নানা কৌশলে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিকে (এএপি) মোকাবিলার চেষ্টা করেছেন। তবে তাতে সফল হতে পারেননি তিনি।

অপর দিকে নতুন দায়িত্ব পাওয়া আদেশ গুপ্ত উত্তর দিল্লির একটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাবেক মেয়র। অনেকেই মনে করছেন প্রবীণ এই নেতাকে দায়িত্ব দিয়ে বিজেপি রাজধানীতে তাদের মূল সমর্থক বৈশ্য সম্প্রদায়কে আরও কাছে টানতে চাইছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর আদেশ গুপ্ত বলেন, ‘আমি শুধু বলতে পারি নিষ্ঠা ও সততা দিয়ে দায়িত্ব পালন করবো। দিল্লিতে আমাদের মাঠ পর্যায়ে কাজ করার দরকার। আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর দরকার আর আরও বেশি করে জনসম্পৃক্ত দল গঠনের দরকার। যাতে করে আমরা আমাদের ভোটের ঘাঁটি সমৃদ্ধ করতে পারি।’

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী