যুক্তরাষ্ট্রকে বর্ণবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান চীনের

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২০, ১৮:২৯আপডেট : ০৩ জুন ২০২০, ১৮:৩০

বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই আহ্বান জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান

পুলিশি হেফাজতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় ক্ষোভে উত্তাল পুরো যুক্তরাষ্ট্র।  টানা আট দিন ধরে শহরে শহরে চলছে বিক্ষোভ। শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি পুলিশি দমনের বিপরীতে চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ। কারফিউ জারি আর বিশেষ বাহিনী নামিয়েও লোকজনকে রাস্তা থেকে সরানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে বর্ণবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগাদা দিলো চীন।

বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘আমরা আশা করি সব ধরনের বর্ণবাদ নিরসন এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক কনভেনশনের অধীনে যুক্তরাষ্ট্র যথাযথ ব্যবস্থা নেবে।’ তিনি বলেন চীন সব সময়ই বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, বর্ণবাদকে পশ্চিমা সমস্যা হিসেবে চিহ্নিত করে থাকে বেইজিং। তবে সম্প্রতি আফ্রিকানদের সঙ্গে আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি।

গত মাসে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজোতে বহু আফ্রিকান নাগরিককে করোনাভাইরাসের পরীক্ষা করাতে বাধ্য করা হয়। কোনও ভ্রমণ ইতিহাস না থাকার পরও তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়। আবার অনেককে বাড়ির মালিক বের করে দিলে আশ্রয়হীন হয়ে পড়ে। এমনকি কেউ তাদের হোটেল কক্ষও ভাড়া দেয়নি।

ওই ঘটনার জেরে বেশ কয়েকটি আফ্রিকান দেশ চীনের নিন্দা জানায়। এমনকি আফ্রিকান ইউনিয়নও চীনের কাছে জবাব দাবি করে। তবে এই ধরণের কোনও ঘটনার কথা স্বীকারই করেনি বেইজিং।

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের