সিরিয়ায় যুক্তরাজ্যের আইএস বিরোধী বিমান হামলা শুরু

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৫, ১০:৫৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৩:২৪

syria air attack ব্রিটিশ পার্লামেন্টে সামরিক অভিযানের অনুমোদন পাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলা শুরু করলো যুক্তরাজ্য।
পার্লামেন্টে দীর্ঘ তর্কবিতর্কের পর সংখ্যাগরিষ্ঠ এমপির অনুমোদন সাপেক্ষে সুন্নিপন্থি সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট এর বিরুদ্ধে এই হামলা শুরু করল ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনী।
ইতোমধ্যে চারটি টর্নেডো জেট হামলার উদ্দেশ্যে যাত্রা করেছে। বিবিসি জানিয়েছে, ছেড়ে যাওয়া বিমানগুলো ছাড়াও ঘাঁটিতে আরও চারটি যুদ্ধবিমানকে ‘প্রস্তুত’ রাখা হয়েছে।
এর আগে বুধবার পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি ও বাদানুবাদ হয়।এ বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক হয়। এই হামলার পক্ষে ভোট পড়ে ৩৯৭টি এবং বিপক্ষে ভোট পড়ে ২২৩টি।
ব্রিটিশ পার্লামেন্ট সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পরপরই সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু হয়েছে।

সূত্র বিবিসি

ইউআর/বিএ/

সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে কত বেতন পান?
সর্বশেষ খবর
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি